বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু মঙ্গলবার

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির আবেদন শুরু হচ্ছে মঙ্গলবার থেকে।

ওই দিন দুপুর ১২টা থেকে আগামী ১২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত প্রাথমিক আবেদন করা যাবে। আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.ru.ac.bd) প্রকাশিত নিয়মাবলি অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে প্রাথমিক আবেদন করতে হবে।

কেবল ২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে। আগামী ২০-২২ অক্টোবর তিনটি ইউনিটে (এ, বি ও সি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদনের জন্য মানবিক থেকে পাশ করা ভর্তিচ্ছুরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৩ সহ ন্যূনতম ৭, বাণিজ্যে জিপিএ-৩.৫ সহ ন্যূনতম ৭.৫০ ও বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ-৩.৫ সহ ৮ পয়েন্ট পেতে হবে। একজন ভর্তিচ্ছুকে প্রথমে ৫৫ টাকা দিয়ে প্রাথমিক আবেদন করতে হবে।

উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে ইউনিট প্রতি ৩২ হাজার শিক্ষার্থী চূড়ান্ত আবেদনের সুযোগ পাবেন। সুযোগপ্রাপ্তদের পরবর্তীতে এক হাজার ৩২০ টাকা ফি জমা দিতে হবে।

১৭ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত আবেদন করা যাবে। আবেদনের নিয়মাবলি এবং ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। চলতি শিক্ষাবর্ষে ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765