সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির




রাজশাহীতে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা, নিরাপত্তারক্ষী আহত

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০১৯
রূপালী ব্যাংকের রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখায় ডাকাতির চেষ্টা। ফাইল ছবি

রূপালী ব্যাংকের রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখায় ডাকাতির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ব্যাংকের নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত নিরাপত্তারক্ষীর নাম লিটন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, দুর্বৃত্তরা ব্যাংকের ফটকের তালা ভেঙে ফেলে। এ সময় তারা নিরাপত্তারক্ষীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে ব্যাংকের ভোল্ট ভাঙার চেষ্টা চালায়। কিন্তু ব্যর্থ হয়ে একপর্যায়ে তারা পালিয়ে যায়।

এ ব্যাপারে মতিহার থানার ওসি শাহাদাত হোসেন খান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্বৃত্তরা পালিয়ে গেলে আহত লিটন ব্যাংকের ম্যানেজারকে ফোন দেন। ম্যানেজার পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। নিরাপত্তারক্ষী লিটনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সহকারী উপকমিশনার রুহুল কুদ্দুস বলেন, ব্যাংকে ডাকাতির জন্যই দুর্বৃত্তরা ভেতরে ঢুকেছিল। তারা ভল্ট ভাঙার চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। পরে তারা পালিয়ে যায়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765