বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




রাজশাহী থেকে ৬ ট্রেনের যাত্রা বাতিল, প্রকৌশলী বরখাস্ত

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯

রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছিতে তেলবাহী একটি ট্রেনের ৯টি বগি লাইনচ্যূত হওয়ার ঘটনায় এখনও স্বাভাবিক হয়নি ট্রেন যোগাযোগ।

বুধবার রাতের ওই ঘটনায় এখন পর্যন্ত রাজশাহীর সঙ্গে বিভিন্ন রুটের ৬টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে পশ্চিমাঞ্চল রেলের সহকারী নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদকে।

পশ্চিমাঞ্চল রেলের জিএম খোন্দকার শহিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অতি বৃষ্টির কারণে রেলাইনের মাটি নরম হয়েছিল। তার ওপর দিয়ে তেলবাহী ভারি ট্রেনটি যাবার সময় রেললাইনের পাত দেবে গিয়ে ৯টি বগি লাইনচ্যুত হয়।

শহিদুল ইসলাম জানান, দায়িত্ব অবহেলার কারণে সহকারী নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ৬টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

তিনি আরো জানান, মাটি নরম ও টানা বৃষ্টির কারণে উদ্ধার কাজের সমস্যা তৈরি হচ্ছে। তবে বৃহস্পতিবার বিকেলের মধ্যে বগিগুলো উদ্ধার করে পূনরায় রেল যোগাযোগ চালু করা সম্ভব হবে।

বুধবার সন্ধ্যায় ওই দুর্ঘটনার পর সারাদেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ট্রেনটি উদ্ধারের জন্য সন্ধ্যা ৭টার দিকে উদ্ধারকারী ট্রেন ঈশ্বরদী থেকে রওনা দেয়।

রাজশাহী রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট আব্দুল করিম জানান, তেলবাহী ট্রেনটির খুলনা থেকে ছেড়ে ঈশ্বরদী হয়ে কাটাখালী দিয়ে আমনুরা যাওয়ার কথা ছিল। কিন্তু সন্ধ্যায় ট্রেনটি সারদা স্টেশন থেকে হলিদাগাছি এলাকায় এসে লাইনচ্যুত হয়। ট্রেনের ৯টি বগি ছিটকে পড়ে। এর ফলে সারাদেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765