বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




রাজশাহীতে ট্রাক উল্টে ২ আম ব্যবসায়ী নিহত

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আমভর্তি ট্রাক উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় চালকসহ আরও দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আম ব্যবসায়ীরা হলেন- যশোর জেলার ঝিকড়াগাছা উপজেলার বউখালী গ্রামের ফকির আহম্মদের ছেলে নুরুজ্জামান (৫০) ও একই উপজেলার পদ্মপুকুর গ্রামের আজিজুর খানের ছেলে আইয়ুব খান (৫২)।

গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, আম বহনকারী মিনিট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিল। ভোরে ওই এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকের খাদে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই ব্যবসায়ীর মৃত্যু হয়। এসময় আহত হন চালকসহ দুজন।

তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765