শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




রাজবাড়ীতে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

রাজবাড়ি প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯

রাজবাড়ীর পাংশা উপজেলায় মৌড়াট ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪নং ওয়ার্ড সদস্য ও আওয়ামী লীগ নেতা শওকত আলী মণ্ডলকে (৪০) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাতে উপজেলার বাগদুলবাজারে এ ঘটনা ঘটে।

নিহত শওকত আলী মণ্ডল মৌড়াট ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। নিহত শওকত আলী মণ্ডল পশ্চিম বাগদুল গ্রামের নাজির মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে উপজেলার বাগদুলবাজারে শওকত আলী অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে বোমা বিস্ফোরণও ঘটানো হয়।

গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তী সময়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত ২টার দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌড়াট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামাণিক জানান, গত উপজেলা নির্বাচনে শওকত আলী নৌকার পক্ষে কাজ করেন। এ কারণে প্রতিপক্ষরা তাকে পিটিয়ে হত্যা করেছে।

পাংশা থানার ওসি আহসান উল্লাহ জানান, কে বা কারা শওকত আলীকে হত্যা করেছে তা জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765