শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




রাজধানীর মালিবাগ-রামপুরা-বাড্ডায় রিকশাচালকদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

সড়কে রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রাজধানীর মালিবাগ, রামপুরা, বাড্ডাসহ বেশ কয়েকটি পয়েন্টে সড়ক অবরোধ করে রেখেছে রিকশা চালকরা।

মঙ্গলবার সকাল ৮টায় রাজধানীর রামপুরার ওয়াপদা রোড, উত্তর বাড্ডা ও কুড়িল বিশ্বরোডের সড়কের একপাশে অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।

এসময় ‘সড়ক আছে যেখানে রিকশা চলবে সেখানে’, চলবে চলবে রিকশা চলবে’ স্লোগান দিতে দেখা যায় রিকশা চালকদের।

রিকশা চালকরা বলেন, সড়কে রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে। সকাল ৮টা থেকে আন্দোলন শুরু হয়েছে। চলবে দুপুর ১টা পর্যন্ত। এর মধ্যে দাবি না মানলে আগামীকাল বুধবার সাত ঘণ্টা সড়কে আন্দোলনে থাকব।

বাড্ডা থানার ডিউটি অফিসার এসআই মান্নান জানান, সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। রিকশাচালকরা সকাল ৮টা থেকে উত্তর বাড্ডার ফুজি টাওয়ারের সামনে অবস্থান নেন।

এর আগে সোমবার সকাল ৯টা থেকে রাজধানীর মুগদায় সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন রিকশাচালকরা।

রিকশা চালকরা জানান, কিছু সড়কে রিকশা চালানো বন্ধ করে দেওয়ায় তাদের আয়ের পথ হচ্ছে। অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা সড়কে ফের রিকশা চালাতে দেওয়ার দাবি জানান তারা।

রবিবার থেকে রাজধানীর প্রধান দুই রুটের তিনটি সড়কে রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

গাবতলী থেকে মিরপুর রোড হয়ে আজিমপুর ও সায়েন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত এবং কুড়িল থেকে বাড্ডা, রামপুরা, খিলগাঁও হয়ে সায়েদাবাদ পর্যন্ত প্রধান সড়কে রিকশা, ভ্যানসহ অবৈধ এবং অনুমোদনবিহীন অন্য যানবাহন চলতে দেওয়া হচ্ছে না।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765