শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




রাজধানীতে প্রেমিকার সামনেই প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯

রাজধানীর রায়েরবাজারে প্রেমিকাকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আরিফুল ইসলাম সজল নামের এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

আরিফুল ইসলাম সজল মোহাম্মদপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাসা চকবাজারের ইসলামবাগে। পরিবারের তিন ভাইবোনের মধ্যে তিনি ছিলেন মেজো।
জানা যায়, হাজারীবাগের সানজিদা আক্তার দোলনের সঙ্গে সজলের প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার সন্ধ্যায় সজল ওই মেয়টির সঙ্গে দেখা করতে রায়েরবাজারের বেড়িবাঁধ এলাকায় যায়। এসময় কয়েকজন কিশোর মেয়েটিকে উত্ত্যক্ত করে।

পরে সজল এর প্রতিবাদ করে ওই কিশোরদের মধ্যে একজনকে চড় মারে। এরপর ওই কিশোরেরা ঘটনাস্থল থেকে চলে যায়। পরবর্তীতে সজল তার কয়েকজন বন্ধুকে ফোন দিয়ে এনে ওই কিশোরদের আবার খুঁজে মারধর করে। পরে ওই কিশোররা দলবলে এসে সজলকে বাঁশ দিয়ে পেটায় ও ছুরিকাঘাত করে।

স্থানীয়দের সহায়তায় সজলকে প্রথমে সিকদার মেডিকেলে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765