বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




রাজউকের সাবেক প্রধান প্রকৌশলীকে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯

বনানীর বহুতল ভবন এফ আর টাওয়ার নির্মাণে দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমানকে এক সপ্তাহের মধ্যে ঢাকার নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া ওই মামলায় আগাম জামিন চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

সোমবার (২৫ নভেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী সাইদুর রহমানের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

বহুতল ভবন এফ আর টাওয়ার নির্মাণে ভুয়া নকশা, নকশা জালিয়াতি, আইন লঙ্ঘন করার পরেও ছাড়পত্র দেওয়াসহ বিভিন্ন অভিযোগে রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তা, সংশ্লিষ্ট ভবন মালিকসহ বেশ কয়েকজনকে আসামি করে মামলা করে দুদক।

এ মামলার আসামিরা হলেন—রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান, রাজউকের সাবেক অথরাইজড অফিসার সৈয়দ মকবুল আহমেদ, রুপায়ন হাউজিং এস্টেট লিমিটেডের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম ও ইজারা গ্রহীতা সৈয়দ হোসাইন ইমাম ফারুক।

সোমবার হাইকোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করেন রাজউকের সাবেক প্রধান সাইদুর রহমান। শুনানি শেষে আদালত সাইদুর রহমানকে আত্মসমর্পণের নির্দেশ দেন। আদেশের দিন থেকে এক সপ্তাহের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ এফ আর টাওয়ারের ভয়াবহ আগুনে ২৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হন। এরপর ওই ভবন নির্মাণ নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। পরবর্তীতে মামলা করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765