শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




রাঙ্গার বিরুদ্ধে সাতক্ষীরায় মামলা

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

শহীদ নূর হোসেন সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে মামলা দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম শাহ আলম বাদী হয়ে আমলী আদালত-১ এ মামলা দাখিল করেন।

আদালতের বিজ্ঞ বিচারক রেজওয়ানুজ্জামান মামলাটি গ্রহণ করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আদেশ দেননি।

এম শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, যেহেতু মশিউর রহমান রাঙ্গা একজন সংসদ সদস্য আর এ কারণেই বিজ্ঞ বিচারক আইন-কানুন ভাল করে দেখার পর মামলাটির পরবর্তী কার্যক্রমের জন্য আদেশ প্রদান করবেন।

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর জাতীয় পার্টির গণতন্ত্র দিবসের (শহীদ নূর হোসেন দিবস) আয়োজনে নব্বইয়ের গণআন্দোলনে শহীদ নূর হোসেনকে ‘মাদকাসক্ত’ আখ্যা দেন জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। এ নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় ওঠে। পরে জাতীয় সংসদে জাতির কাছে ক্ষমা ক্ষমা চান তিনি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765