রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




রওশন এরশাদকে বহিষ্কারের দাবিতে রংপুরে ঝাড়ু মিছিল

রংপুর প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯

জাতীয় পার্টিতে চেয়ারম্যান পদ নিয়ে সৃষ্ট দ্বন্দ্ব কোন্দলে বেগম রওশন এরশাদের ভূমিকায় ফুঁসে উঠেছে রংপুর জাতীয় পার্টি। তাকে দল থেকে বহিষ্কারের দাবিতে রংপুরে ঝাড়ু মিছিল করেছে মহিলা জাতীয় পার্টি।

শুক্রবার বিকেলে স্বঘোষিত চেয়ারম্যান রওশন এরশাদকে প্রত্যাখান করে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে দলের মহিলা পার্টির নেতা-কর্মীরা। এসময় তাকে বহিষ্কারের দাবি করে মহিলা জাতীয় পার্টি।
বিকেলে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয় থেকে ঝাড়ু মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিল থেকে রওশনের বিরুদ্ধে বিদ্রুপ স্লোগান দেন মহিলা পার্টির নেতা-কর্মী ও সমর্থকরা।

পরে মিছিল শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে পার্টির নেতারা দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ঘোষিত বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের প্রতি সমর্থন ব্যক্ত করেন। একই সাথে দলের ভেতরে কোন্দল, বিশৃঙ্খলা, দ্বন্দ্ব ও ভাঙ্গন ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ এনে বেগম রওশন এরশাদ ও আনিসুল ইসলাম মাহমুদ আনিসকে বহিষ্কারের দাবি জানান।

অনুষ্ঠিত সমাবেশে রংপুর মহানগর মহিলা পার্টির আহ্বায়ক জেসমিন আকতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব জোৎসনা বেগম, যুগ্ম আহ্বায়ক হালিমা বেগম, সুলতানা প্রমুখ।

উল্লেখ্য, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা নির্ধারণকে কেন্দ্র করে স্পিকারকে জিএম কাদেরের চিঠি দেয়ার বিপক্ষে অবস্থান নেন রওশন এরশাদ। এরপর থেকে দলীয় চেয়ারম্যান পদ নিয়ে নতুন করে পাল্টাপাল্টি দাবি করছেন জিএম কাদের ও রওশন এরশাদ। এ ঘটনার পরই ক্ষুদ্ধ হয়ে উঠে রংপুর বিভাগের জাপার সর্বস্তরের নেতা-কর্মীরা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765