শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




রংপুর মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু

রংপুর প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯

রংপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মনিষা (১২) নামে এক কন্যা শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ বৃহস্পতিবার ভোর ৩টার দিকে মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মারা যায় সে।

নিহত মনিষা দিনাজপুরের বোচাগঞ্জের মকবুল হোসেন মেয়ে। সে ডেঙ্গু জ্বরে গুরুত্বর অসুস্থ অবস্থায় প্রথমে দিনাজপুর মেডিকেলে ভর্তি হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ২৬ আগস্ট দিনাজপুর থেকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
এ নিয়ে রমেক হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪ জনে।

এর আগে, ডেঙ্গু আক্রান্ত মাহাবুব রহমান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি ছিলেন দিনাজপুরের বিরল উপজেলার। এছাড়া গাইবান্ধার এক শিশু ও লালমনিরহাটের এক ব্যবসায়ীও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান।

মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক এ কে এম শাহাদুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওই শিশুর অবস্থার অবনতি দেখলে তাকে আইসিইউতে রাখা হয়। টানা সাত দিন চিকিৎসার পর তার মৃত্যু হয়।

এদিকে, রমেক হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে ভর্তি আছেন ৩৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৩ জন। চিকিৎসা নিয়ে চলে গেছেন ৫ জন। এছাড়া ১৯ জুলাই থেকে এ পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ৫৯৬ জন। চিকিৎসা নিয়ে চলে গেছেন ৫৫৮ জন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765