রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




যে নতুন প্রজাতির মশা ডেঙ্গু ছড়াচ্ছে ঢাকার বাইরে

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমতে শুরু করলেও তুলনামূলকভাবে রাজধানী ঢাকার বাইরে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। অ্যালবোপিকটাস নামের নতুন প্রজাতির এডিস মশা ডেঙ্গু ছড়াচ্ছে জেলা শহরগুলোতে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। সম্প্রতি যশোর, কুষ্টিয়া ও মেহেরপুর পরিদর্শনে গিয়ে এক জরিপে এমন তথ্য পেয়েছে আইইডিসিআর।

চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর ভাইরাস ছড়ায় এডিস মশা। এডিসের দুটি প্রজাতি—এডিস ইজিপটাই ও এডিস অ্যালবোপিকটাস। কয়েক বছর ধরে বলা হচ্ছে, এডিস ইজিপটাই ডেঙ্গু ছড়াচ্ছে। তবে এখন ঢাকার বাইরে ডেঙ্গু ছড়াছে অ্যালবোপিকটাস প্রজাতির মশা। এ প্রজাতির মশার কামড়ে ডেঙ্গু হলেও তা বেশিরভাগ ক্ষেত্রেই মারাত্মক আকার নেয় না। তারপরও মশা নিধনে গ্রামভিত্তিক প্রকল্পের পরামর্শ তাদের।
এদিকে, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি কমলেও মৃত্যু থামছে না। চলতি বছর এ পর্যন্ত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২০৩ জনের মৃত্যুর তথ্য এসেছে। তন্মধ্যে আইইডিসিআর ১০১টি মৃত্যু পর্যালোচনা করে ৬০ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত হয়েছে। বেসরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা আরো অনেক। এদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৮০ হাজার ৪০ জন। একই সময়ে হাসপাতাল থেকে সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ হাজার ৯৩৭ জন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765