শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুকের কি হবে জানা যাবে আজ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: রবিবার, ২০ অক্টোবর, ২০১৯

বলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ভাগ্য নির্ধারণ হচ্ছে আজ রোববার। স্পষ্টভাষী আর ‘একক সিদ্ধান্তে’ সংগঠন পরিচালনায় সিদ্ধহস্ত ওমর ফারুক হঠাৎ দলের ভেতরে কোণঠাসা হয়ে পড়েছেন। তাকে বাদ দিয়ে দিব্যি চলছে সবকিছুই। আজ বিকাল ৫টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন যুবলীগ নেতারা, সেখানেও ওমর ফারুক চৌধুরীকে যেতে নিষেধ করা হয়েছে। তার সঙ্গে আরো নিষেধ করা হয়েছে সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এমপিকে।

সূত্র জানায়, আজকের বৈঠকটি যুবলীগের সম্মেলন উপলক্ষ্যে হলেও এতে যুবলীগ চেয়ারম্যানের ইস্যুটি প্রাধান্য পাবে। এছাড়া যুবলীগের নেতৃত্বে যারা আসবেন তাদের বয়স নির্ধারণ নিয়েও নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী। যুবলীগ নেতাদের সর্বোচ্চ বয়স ৪৫ থেকে ৫০ বছর নির্ধারণ করা হতে পারে। এছাড়া সম্মেলনের নানা দিকসহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুবলীগের সম্মেলনের তারিখও নির্ধারণ করা হতে পারে। এর আগে গত ১১ অক্টোবর অনুষ্ঠিত যুবলীগের প্রেসিডিয়াম বৈঠকে উপস্থিত ছিলেন না ওমর ফারুক চৌধুরী। এ বৈঠকে দপ্তর সম্পাদক আনিসুর রহমানকে বহিষ্কার করা হয়। বৈঠকের সিদ্ধান্ত মতে, নানা অপকর্মের কারণে শাস্তি হিসেবে যুবলীগ চেয়ারম্যানের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে সিদ্ধান্তের অনুমোদনের জন্য আজ প্রধানমন্ত্রীর কাছে যুবলীগ নেতারা বিস্তারিত প্রমাণাদিসহ বক্তব্য তুলে ধরবেন।

আজকের বৈঠকে বিতর্কিত কোনো নেতাদের নেওয়া হবে না। যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, একজন বাদে সকল প্রেসিডিয়াম সদস্য, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা গণভবনে যাবেন। চলমান অভিযানের মধ্যে গত ৩ অক্টোবর যুবলীগ চেয়ারম্যানের সমস্ত ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে ব্যাংকগুলোকে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট। যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর। সবশেষ ২০১২ সালে যুবলীগের জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765