বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




যুদ্ধের বার্তা দিচ্ছে পাকিস্তানের নৌ মহড়া, প্রস্তুতি নিচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯

কাশ্মীর নিয়ে উত্তেজনাকে কেন্দ্র করে ভারতে হামলা চালাতে পারে পাকিস্তান- এমনটাই আশঙ্কা করছে ভারত। ভারতের মনে করছে নৌ মহড়ার আড়ালে আক্রমণ চালাতে পারে পাকিস্তানবাহিনী। ফলে উত্তর আরব সাগরে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে যুদ্ধবিমান, রণতরী ও সাবমেরিন মোতায়েন করেছে ভারতীয় নৌবাহিনী।

জানা যায়, সম্প্রতি পণ্যবাহী জাহাজগুলোর উদ্দেশে সতর্কতা জারি করেছে ইসলামাবাদ। পাকিস্তান প্রশাসন জানিয়েছে, ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর উত্তর আরব সাগরে নৌ মহড়া চালাবে তারা। তাই এই সময়ে পণ্যবাহী জাহাজগুলোকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।
পাকিস্তানের এমন ঘোষণার পরই নড়েচড়ে বসেছে নয়াদিল্লি। কারণ নৌ মহড়ার আড়ালে পাকিস্তান হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ নৌ কর্মকর্তা জানিয়েছেন, রিবাৎ-এর মতো এই নৌ মহড়া প্রতি বছর চালায় পাকিস্তান। তবে এবার পরিস্থিতি অত্যন্ত জটিল।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765