বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

রোববার (১৭ নভেম্বর) রাতে ফুটবল খেলা দেখার একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

লেফটেন্যান্ট বিল ডুলির বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো শহরে একটি বাড়ির উঠানে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা দেখছিলেন কয়েকজন। হঠাৎ অজ্ঞাত এক ব্যক্তি এসে গুলি শুরু করলে ১০ জন গুলিবিদ্ধ হন।

রোববার রাত ৮টার দিকে একাধিক ফোনকল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফ্রেসনো পুলিশের ডেপুটি চিফ মাইকেল রেইড জানান, ২৫ থেকে ৩০ বয়সী চারজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। অন্য ছয়জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি জানান, ওই ঘরে অন্তত ৩৫ জন ফুটবল খেলা দেখছিলেন। তখন এক বন্দুকধারী হেঁটে এসে গুলি চালাতে শুরু করে। হামলাকারী গুলিবিদ্ধ কাউকে আগে থেকে চিনতেন বলে প্রমাণ পাওয়া যায়নি।

রেইড বলেন, অনর্থক এই হত্যাযজ্ঞে নিহতদের পরিবারের জন্য আমি শোকাহত। অপরাধীকে খুঁজে বের করে শাস্তি দিতে আমরা সব ধরনের চেষ্টা করবো।

বন্দুকধারীর কোনো তথ্য এখনো পাওয়া যায়নি বলে জানান বিল ডুলি। বাড়ি বাড়ি গিয়ে সিসিটিভি ফুটেজ ও তথ্য জোগাড়ের চেষ্টা করছে পুলিশ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765