বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি ধনী চীনে

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯

বিশ্বের শীর্ষ ১০ শতাংশ ধনীর কাতারে এখন মার্কিনদের চেয়ে চীনাদের সংখ্যাই বেশি। সম্প্রতি ক্রেডিট সুসির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

ক্রেডিট সুসির বৈশ্বিক সম্পদ প্রতিবেদন-২০১৯-এ বলা হয়েছে, চীনা ধনীদের সংখ্যা বাড়ছে। এই মুহূর্তে বিশ্বের শীর্ষ ১০ শতাংশ ধনীর কাতারে চীনাদের সংখ্যা ১০ কোটি। তবে মার্কিনরাও খুব একটা পিছিয়ে নেই। এই কাতারে তাদের সংখ্যা ৯ কোটি ৯০ লাখ।
অবশ্য মিলিয়নেয়ারের (ডলারে) সংখ্যা যুক্তরাষ্ট্রেই বেশি। দেশটিতে এ সংখ্যা এখন ১ কোটি ৮৬ লাখ। আর চীনাদের মধ্যে মিলিয়নেয়ার আছেন ৪৪ লাখ জন। তবে চীনে মিলিয়নেয়ারের সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিম্ন সুদহার ও রিপাবলিকান সরকারের কর হ্রাসের কারণে টানা ১১ বছর ধরে মার্কিন ধনী নাগরিকের সংখ্যা বাড়ছে।

চীন ভালো করলেও সব ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ধরতে পারছে না। গড়পড়তা একজন মার্কিন নাগরিক চীনা নাগরিকের চেয়ে এখনো অনেক বেশি সম্পদের মালিক। যুক্তরাষ্ট্রে প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মানুষের মাথাপিছু সম্পদের পরিমাণ ৪ লাখ ৩২ হাজার ৩৬৫ ডলার। আর চীনাদের বেলায় তা মাত্র ৫৮ হাজার ৫৪৪ ডলার।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765