বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখান জিব্রাল্টারের, মুক্ত ইরানের ট্যাংকার

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০১৯

ইরানের তেলবাহী ট্যাংকার ছেড়ে দিয়েছে ব্রিটেন অধিকৃত অঞ্চল জিব্রাল্টার। তেল ট্যাংকারটি বন্দর ছেড়ে ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলের দিকে যাত্রা শুরু করেছে। জাহাজটির আগের নাম গ্রেস ওয়ান হলেও এখন সেটি বদলে এখন আদ্রিয়ান দারিয়া ওয়ান রাখা হয়েছে। জাহাজটির গন্তব্য জানা যায়নি। তেলবাহী ট্যাংকারকে আরও কিছুদিন ধরে রাখতে মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করেছে জিব্রাল্টার।

গ্রেস- ১ নামের তেলবাহী ট্যাংকারটির বিরুদ্ধে জিব্রাল্টার তার আটকাদেশ প্রত্যাহারের একদিন পরই, শুক্রবার যুক্তরাষ্ট্র তা বহাল রাখার শেষ অনুরোধ জানায়।
জিব্রাল্টারের পক্ষ থেকে বলা হয়েছিলো, নতুন আটকাদেশ জারি করার ওয়াশিংটনের অনুরোধ তারা মানতে পারছে না। কেননা ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নে প্রযোজ্য নয়।

ইরানে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতও বলেছিলেন, গ্রেস- ১ রবিবারের পর জিব্রাল্টার ছেড়ে যাবে।

৪ জুলাই ব্রিটিশ মেরিন সেনাদের সহায়তায় ট্যাংকারটি আটক করে জিব্রাল্টার। ভারত, রাশিয়া, লাটভিয়া এবং ফিলিপিন্সের ২৯ জন ক্রু বিশিষ্ট ট্যাংকারটি ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সিরিয়ায় তেল পরিবহন করছে- এমনটাই ইঙ্গিত দিয়েছিল ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন জিব্রাল্টার কর্তৃপক্ষ।

এই ঘটনা যুক্তরাজ্য এবং ইরানের মধ্যে এক কূটনৈতিক সঙ্কটের জন্ম দিয়েছে। যা কিনা সাম্প্রতিক সময়ে আরও বৃদ্ধি পেয়েছে যখন ইরান উপসাগরে ব্রিটিশ পতাকাবাহী সুইস মালিকানাধীন একটি তেলবাহী ট্যাংকার- ‘স্টেনা ইম্পেরা’কে আটক করে।

গ্রেস- ১ তার পণ্য সিরিয়ায় পরিবহন করবে না- ইরানের কাছ থেকে এমন আশ্বাস পাবার পর বৃহস্পতিবার জিব্রল্টার কর্তৃপক্ষ জাহাজটিকে ছেড়ে দেবার সিদ্ধান্ত নেয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765