শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

যশোর প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯

যশোরের আহাদ জুট মিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ফ্যান চালাতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতরা হলেন-যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মোসলেম গাজীর ছেলে কবির গাজি (৩০) ও নালিয়া গ্রামের মৃত আক্কাস মোল্লার ছেলে মতিয়ার রহমান (৪৩)। তারা শহরতলীর বালিয়াডাঙ্গায় অবস্থিত ওই জুট মিলের ঢালাই শ্রমিক হিসেবে কাজ করতেন।

জুট মিলের ২ নম্বর ইউনিটের ম্যানেজার কামরুজ্জামান জানান, সকালে শ্রমিকরা ঢালাই কারখানায় কাজ করছিলেন। গরম থেকে পরিত্রাণ পেতে মতিয়ার সেখানে থাকা স্ট্যান্ড ফ্যানের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে রক্ষা করতে গিয়ে কবিরও বিদ্যুৎস্পৃষ্ট হন। অন্য শ্রমিকরা গিয়ে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. অমিয় দাস জানান, হাসপাতালে আনার আগেই দুই শ্রমিকের মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765