শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




যশোরের সেই আলোচিত গণধর্ষণ মামলা পিআইবিতে হস্তান্তর

যশোর প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামের আলোচিত গণধর্ষণ মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিআইবি) হস্তান্তর করা হয়েছে। তদন্তের দায়িত্ব পেয়েছেন পিআইবি যশোরের উপ-পরিদর্শক মোনায়েম খান। দায়িত্ব পাওয়ার পর তিনি তদন্ত কার্যক্রম শুরু করেছেন।

উপ-পরিদর্শক মোনায়েম খান বলেন, মামলার সুষ্ঠু তদন্তের সার্থে তারা আধুনিক বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছেন। তদন্ত শেষে খুব দ্রুত তদন্ত রিপোর্ট দেওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামের এক নারী গত ৩ সেপ্টেম্বর অভিযোগ করেন স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই খাইরুল ও তার সোর্স কামরুল ২ সেপ্টেম্বর রাতে তাকে ধর্ষণ করেন। পরে এ ব্যাপারে তিনি শার্শা থানায় চারজনকে আসামি করে মামলা করেন। মামলায় আসামির তালিকায় তিনজনের নাম উল্লেখ করা হলেও একজনকে অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়।

গত ৬ সেপ্টেম্বর ওই নারী সাংবাদিকদের বলেন, সেসময় পুলিশের ভয়ে তিনি এসআই খাইরুলের নাম উল্লেখ করেননি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765