বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




যমুনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ ৯

জামালপুর প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯

জামালপুরের দেওয়ানগঞ্জে ভিজিএফ’র চাল নিয়ে ফেরার পথে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ৯ জন।

বুধবার রাত ৮ টার দিকে ফুটানী বাজার ঘাট থেকে চর হলকা হাওড়াবাড়ী এলাকায় যাওয়ার পথে টিনের চরের কাছে পৌঁছালে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম মইনুল ইসলাম জানান, চুকাইবাড়ী ইউনিয়ন থেকে ভিজিএফ চাল নিয়ে যাওয়ার সময় মাঝনদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস ১৯ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। নৌকাটিতে অন্তত ২৮ জন যাত্রী ছিল। বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

জামালপুরের দেওয়ানগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল জানিয়েছেন, নদীতে প্রচণ্ড স্রোত এবং বৈরী আবহাওয়ার কারণে রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। সকালে ফের অভিযান শুরু করা হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765