বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




যন্ত্র ও ওষুধের মাধ্যমে এরশাদকে সচল রাখা হয়েছে-জিএম কাদের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০১৯
সংবাদ সম্মেলনে জিএম কাদের

সাবেক রাষ্ট্রপতি, সংসদে বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তার সব কিছুই যন্ত্র এবং ওষুধের মাধ্যমে সচল রাখা হয়েছে। তবে তিনি বেঁচে আছেন।

সোমবার দুপুরে বনানীতে পার্টি অফিসে এক ব্রিফিংয়ে এ কথা বলেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

তিনি বলেন, কৃত্রিমভাবে পল্লীবন্ধুর শ্বাস-প্রশ্বাস চলছে। ফুসফুস কিছুটা কাজ করছে। সব কিছুই যন্ত্র এবং ওষুধের মাধ্যমে সচল রাখা হয়েছে।

তিনি আরও বলেন, অত্যাধুনিক ডায়ালাইসিস হেমো ডায়া ফিল্টারেশনের মাধ্যমে পল্লীবন্ধুর রক্ত থেকে অপ্রয়োজনীয় বর্জ্য অপসারণ করা হচ্ছে। হেমো পারফিউশনের মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণ করা হচ্ছে।

জিএম কাদের বলেন, হুসেইন মুহম্মদ এরশাদকে ঘুমের ওষুধ ও বেদনানাশক ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। অবস্থার উন্নতি হলেই তাকে সচেতন করা হবে। এরশাদ ভালো আছেন এটা বলা যাবে না, তিনি শঙ্কামুক্ত নয়, তবে বেঁচে আছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765