শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯

ময়মনসিংহে ট্রলিচাপায় মোটরসাইকেলে থাকা এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতের নাম আবদুল হাই। তিনি হালুয়াঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ছিলেন।

সোমবার রাত ১০টার দিকে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন ওই পুলিশ কর্মকর্তার স্ত্রীও।

হালুয়াঘাট থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, সোমবার বিকালে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে হালুয়াঘাট থেকে ময়মনসিংহ শহরে যাচ্ছিলেন এএসআই আবদুল হাই। তারাকান্দা উপজেলার রুপচন্দ্রপুর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গেলে এএসআই আবদুল হাইকে পেছন দিক থেকে আসা একটি ট্রলি চাপা দেয়। এতে তিনি ও তার স্ত্রী গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যান আবদুল হাই।

নিহতের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765