শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




ম্যাচ সেরার পুরস্কার একে-৪৭!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯

রাশিয়ার আইস হকি দল ইজতাল ইজেভ্যাক ৩-২ ব্যবধানে প্রতিপক্ষ কিলমেটকে হারিয়েছে। জয়ী দলের গোলরক্ষক সাভেলি কোনোনভকে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে দলের পক্ষ থেকে একটি ‘একে-৪৭’ (একে-ফোরটিসেভেন) আগ্নেয়াস্ত্র দেওয়া হয়েছে।

দলের সতীর্থরা কোনোনভকে সেরা খেলোয়াড় নির্বাচিত করেন। তিনি ম্যাচে ৩৮টি শটের মুখোমুখি হন। তার মধ্যে ৩৬টি শটই ফিরিয়ে দেন এই গোলরক্ষক। দলের ডেসিং রুমে তাকে তাই ওই আগেয়াস্ত্র পুরস্কার হিসেবে দেওয়া হয়। এর আগেও ক্রীড়াঙ্গনে অদ্ভুত পুরস্কার দিতে দেখা গেছে। ক্যারোলিনা হ্যারিকেন নামক একজনকে কাঠ কাটার কুড়াল উপহার দেওয়া হয়। ব্রডওয়ে হ্যাটও পুরস্কৃত করতে দেখা গেছে।

রাশিয়ার আইস হকি দলের ওই গোলরক্ষক একে-৪৭ নিয়ে বেশ হাসি মুখে পোজও দিয়েছেন। পুরস্কার পেয়ে তিনি খুশি হয়েছেন বলেই মনে হচ্ছে। এ নিয়ে মজা করে একজন টুইট করেছেন, ‘খারাপ খেললেই গুলি করে দেবে।’

তবে পুরস্কার পাওয়া এই অস্ত্র কোনোনভ নিজের কাছে রাখতে পারবেন কি-না সেই প্রশ্ন থাকছে। একে-৪৭ বর্তমান বিশ্বের অন্যতম ভারী আগ্নেয়াস্ত্রর একটি। এটি গ্যাস চালিত স্বয়ংক্রিয় অস্ত্র। এর ডিজাইনার রাশিয়ার (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) মিখাইল কালাশনিকভ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765