শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




মোল্লাহাটে বিদ্যালয়ের দপ্তরীকে মারপিট করেছে সহকারী শিক্ষক

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯

মোল্লাহাটে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন না করায় ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের শাস্তির দাবীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে এলাকাবাসীর আবেদনের জেরে দপ্তরীকে মারধর করে স্কুল থেকে বের করে দিয়েছে সহকারী শিক্ষক। ১৫ আগষ্ট-২০১৯ জাতির জনকের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন না করায় ২৫নং পূর্ব গাংনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজবাহ উদ্দিনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে গত রবিবার লিখিত অভিযোগ করে ওই এলাকাবাসী।

উক্ত অভিযোগের বিষয়ে খোজ খবর নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রচার করে সাংবাদিকগণ। উক্ত অভিযোগ ও সংবাদ প্রকাশে জড়িত সন্দেহে গত মঙ্গলবার সকালে ওই বিদ্যালয়ের দপ্তরী ফারুক হোসেনকে মারপিট করে স্কুল থেকে তাড়িয়ে দেয় প্রধান শিক্ষকের মদদপুষ্ট সহকারী শিক্ষক নাজমুল ইসলাম। এরপর উক্ত ঘটনায় দপ্তরী ফারুক হোসেনের বাদীত্বে মোল্লাহাট থানায় একটি সাধারণ ডাইরী এবং শিক্ষা অফিসে অভিযোগ করা হয়। এঘটনায় মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ কাজী গোলাম কবীর ঘটনা স্থল পরিদর্শ করেছেন।

দপ্তরী ফারুক হোসেন বলেন-১৫ আগষ্ট জাতীয় শোক দিবস স্কুলের থেকে পালন করা হয় নাই, যে কারনে এলাকাবাসী অভিযোগ করে, উক্ত অভিযোগের বিষয়ে আমি সহযোগীতা করেছি এমন ভেবে আমাকে মারপিট করে স্কুল থেকে বের করে দেয় নাজমুল স্যার।

অভিযুক্ত সহকারী শিক্ষক নাজমুল ইসলাম বলেন-জাতীয় শোক দিবস পালন না করার বিষয়ে এলাকাবাসীদের দিয়ে অভিযোগ দায়ের এবং সাংবাদিকদের মাধ্যমে খবর ছাপিয়েছে ওই দপ্তরী, তাই তাকে ধাক্কা মেরে স্কুল থেকে বের করে দিয়েছি। কথোপকথোনের এক পর্যায়ে থানা ওসির সামনে তিনি আরো বলেন-দপ্তরীকে বের করে দেয়া তার ভুল হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন জানান-ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এস,এম, মিজবাহ উদ্দিন এবং সহকরাী শিক্ষক নাজমুল ইসলামের বিরুদ্ধে আনীত অবিযোগের তদন্তে সত্যতা পেয়েছেন। জাতীয় শোক দিবস পালন না করার ধৃষ্ঠতা এবং অন্যায়ভাবে দপ্তরীকে হেনস্থার বিষয়ে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765