শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




মোল্লাহাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২২ জুলাই, ২০১৯

বাগেরহাটের মোল্লাহাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমাবার কে,আর, কলেজ মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে চুড়ান্ত পর্বের এ টুর্ণামেন্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে গাড়ফা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং ঘোষগাতী বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ হয়।
এছাড়া বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে (বালিকা) পশ্চিম কোদালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে চ্যাম্পিয়ন এবং সোনাপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী গোলাম কবির।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, কে.আর. কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা আ’লীগ সহ-সভাপতি আব্দুল্লাহিল কাফি, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা ললন কুমার মন্ডল, হিমাংশু বিশ্বাস, নুর মোহাম্মাদ খান, জীবন কৃষ্ণ চৌকিদার ও শর্মিষ্ঠা মন্ডল, উপজেলা আ’লীগ সহ-প্রচার সম্পাদক নাসির সিকদার, জেলা ছাত্রলীগ নেতা পরাগ প্রমুখ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765