বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




মোল্লাহাটে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মোল্লাহাটে র‌্যালী বের করা হয়

“মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ শ্লোগানে মোল্লাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি কালিপদ বিশ্বাস, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডল, ইউপি চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন।
এসময় অন্যান্যেও মধ্যে বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, কৃষক আঃ হামিদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান, নির্বাচন কর্মকর্তা প্রবীর কুমার মল্লিক, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, পরিসংখ্যান কর্মকর্তা সুশান্ত কুমার মহন্ত, সাংবাদিক মোঃ মনিরুজ্জামান মোল্লা প্রমূখ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765