বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




মোল্লাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
মোল্লাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করছেন অতিথিবৃন্দ

বাগেরহাটের মোল্লাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মোল্লাহাট উপজেলা কৃষি বিভাগের আয়োজনে রাজস্ব প্রদর্শনী আওতায় বুধবার বিকালে মোল্লাহাট উপজেলা পরিষদ অডিটরিয়ামে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রঘুনাথ কর।

মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আবুল হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার কপিল বিশ্বাস, নুসরাত জাহান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুর রহমান, মুজাহিদুর রহমান প্রমুখ।

উপজেলার ১শ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে সরিষা, গম, সূর্যমুখী, ভূট্টা, পেয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজস্ব প্রদর্শনী কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765