বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




মোল্লাহাটে কৃষক দুলালের হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

বাগেরহাটের মোল্লাহাটে কৃষক দুলাল মন্ডলের হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে মোল্লাহাট-চিতলমারী সড়কের কামারগ্রাম এলাকায় এলাকাবাসি ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে নিহতের ছেলে মেধাবী কলেজ ছাত্র দেবু মন্ডল, ভাই অমল মন্ডল, শ্যামল মন্ডল, প্রতিবেশি কোরবান শেখ, চারুলতা ঢালি প্রমুখ বক্তব্য দেন।

 

বক্তারা বলেন, কৃষক দুলাল মন্ডলের সাথে স্থানীয় কয়েকজনের সাথে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এরই জের ধরে সুকৌশলে তাকে হত্যা করে পানের বরজে ঝুলিয়ে রাখা হয়। পরে তারা আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে। এলাকার একজন সৎ মানুষ হিসেবে খ্যাত দুলাল মন্ডল কোন ভাবেই আত্মহত্যা করতে পারে না। সঠিক তদন্ত করে দুলাল মন্ডলের হত্যাকারীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান তারা।

গত বৃহস্পতিবার ( ১৭ ফেব্রুয়ারী) দুপুরে কামারগ্রামে তার আপন ভাই অমল মন্ডলের পান বরজে কৃষক দুলাল মন্ডলের মরদেহ ঝুলতে দেখে তার স্ত্রী। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765