বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




মোল্লাহাটে ইউনিয়ন তথ্য কর্মীদের সভা অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০১৯

মোল্লাহাটে শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় সরকার প্রণীত “মানব পাচার প্রতিরোধ ও দমন জাতীয় কর্মপরিকল্পনা-২০১৮-২০২২ বাস্তবায়নে ইউনিয়ন তথ্য কেন্দ্রে কর্মরত কর্মীদের সরকারী সেবাদানকারী টোল ফ্রি নম্বর ব্যাবহারে ও প্রচারে উৎসাহিত করণে এক সভা হয়েছে। ইনসিডিন বাংলাদেশের আয়োজনে টোল ফ্রি নম্বর ১০৯, ১১৮, ৯৯৯ ও ১৬১০৮ এর ব্যাবহার ও প্রচারের লক্ষে শনিবার সকাল ১০টায় প্রেসক্লাব মোল্লাহাটের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইনসিডিন বাংলাদেশের কো-অর্ডিনেটর অ্যাড. মোঃ রফিকুল আলম। সভায় অংশ নেন ইউনিয়ন ডিজিটাল কেন্দ্র সমূহের উদ্যোক্তা যথাক্রমে চুনখোলা ইউনিয়নের শেখ ওবায়দুর রহমান ও সাবিনা ইয়াসমিন, আটজুড়ি ইউনিয়নের জিল্লুর রহমান ও মুন্নি আক্তার, গাংনী ইউনিয়নের শেখ সমিরুল ইসলাম ও ফারহানা আক্তার, গাওলা ইউনিয়নের বদরুজ্জামান ও পারভীন খাতুন, কুলিয়া ইউনিয়নের সফিকুল ইসলাম ও খাদিজা খাতুন, উদয়পুর ইউনিয়নের কিশোর কুমার সরকার ও জিতু খানম এবং কোদালিয়া ইউনিয়নের শামিম খান ও লিপি মহুলী।

এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের প্রচার সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, ইনসিডিন বাংলাদেশের মোঃ ইকরাম হোসেন এবং শিশু প্রতিনিধি ৯ম শ্রেণির শিক্ষার্থী শিবলী শেখ ও রিয়া মনি প্রমূখ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765