শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: মিলন সভাপতি, এমদাদ সম্পাদক

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আমিরুল আলম মিলন ও এম এমদাদুল হক

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মলেন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় সম্মেলনের শেষে আলোচনা সাপেক্ষে সাবেক কমিটি বহাল রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। সে অনুযায়ী অ্যাড. আমিরুল আলম মিলন ও এম এমদাদুল হক পরবর্তী ৩ বছরের জন্য আবারও সভাপতি, সাধারণ সম্পাদক থাকছেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। উদ্বোধন করেন বাগেরহাট জেলা আ. লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি। প্রধান বক্তা ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ানম্যান মো. কামরুজ্জাামান টুকু।

উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. আমিরুল আলম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, আ.লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সুজিত রায় ও সদস্য অ্যাড. রিয়াজুল কবির কাওসার।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, পৌরসভা মেয়র মনিরুল হক তালুকদার ও চেয়ারম্যান মাহমুদ আলী।

সম্মেলনের দ্বিতীয়ার্ধে ১৬ বছরের পুরানো কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নাম প্রস্তাব নেওয়া হয়। প্রস্তাবিতদের নিয়ে নেতৃবৃন্দ রুদ্ধদ্বার বৈঠক শেষে সাবেক কমিটি বহাল রাখার ঘোষণা দেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765