শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




মোরেলগঞ্জে ৬১ প্রতিবন্ধীর মাঝে সহায়ক

মোরেলগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯

বাগেরহাটের মোরেলগঞ্জে ৬১ জন প্রতিবন্ধীর মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। ২৮তম আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০১৯ পালন উপলক্ষে এসব উপকরণ বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১০ টায় র‌্যালি ও ‘অভিগম্য আগামীর পথে’ এ প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র এসব কর্মসূচীর আয়োজন করে।

উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, সহকারি কমিশনার(ভূমি) রঞ্জণ চন্দ্র দে, জেলা পরিষদের সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল এ সময় উপস্থিত ছিলেন।

সভায় ‘অভিগম্য আগামীর পথে’ এ প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা করেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ কায়কোবাদ আকুঞ্জী, প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক শাহ নেয়াজ সজিব, সাংবাদিক গণেশ পাল প্রমুখ আলোচনা করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765