শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




মোরেলগঞ্জে ১০ হাজার মানুষ পানিবন্দি, বেড়িবাধ কেটে পানি অপসারণের চেষ্টা

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ:
  • প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯

বাগেরহাটের মোরেলগঞ্জে কয়েক হাজার মানুষ ওয়াবদার নির্মানাধীন বেড়িবাধ কেটে দূষিত পানি অপসারণের চেষ্টা করছে। সোমবার বেলা ৮টা থেকে ৩৫/১ পোল্ডারের ২.৫ কিলামিটারের মাথায় ফাঁসিয়াতলা এলাকায় এ কাজ শুরু করেছেন। ঘূর্ণীঝড় বুলবুলের জলোচ্ছাসে নদীর তীরবর্তী আমতলী, পূর্ব বরিশাল, মধ্য বরিশাল ও ফাঁসিয়াতলা গ্রামের প্রায় ১২ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েন। স্লুইসগেট না থাকায় খালের পানি পচে গেছে।

স্থানীয়দের অভিযোগ, ১৯৬২ সাল থেকে এই পয়েন্ট ৩টি স্লুইস গেট ছিল। ১৯৯৮ সালের বেড়িবাধের সময় এখানে একটি গেট রাখা হয়। বর্তমানে চলমান বেড়িবাধ নির্মানের ডিজাইনে কোন স্লুইস গেট রাখা হয়নি। ফলে জলোচ্ছাসে ঢুকে পড়া পানি এখন স্বাভাবিক জীবন যাপন ব্যাহত করছে।

ভ‚ক্তভোগী এলাকার শতশত লোক আজ ফাঁসিয়াতলা খালের পানি নদীতে অপসারণের জন্য নির্মানাধীন বাধের কাজ বন্ধ থাকা নীচু এলাকা থেকে কাটতে শুরু করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, জলবদ্ধতার বিষয়ে কেউ জানায়নি তবে আজ এসিল্যান্ডকে পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কে পানিউন্নয়ন বোর্ড খুলনার নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, অনুমোদিত ডিজাইন অনুসারে বেডিবাধের কাজ চলছে। জলাবদ্ধতার বিষয়ে কেউ জানায়নি। সরেজমিনে দেখে জনভোগান্তি লাঘবে যা করা দরকার তাই করা হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765