শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




মোরেলগঞ্জে র‌্যাবের হাতে ২৫০ পিচ ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

মোরেলগঞ্জ( বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০১৯

বাগেরহাটের মোরেলগঞ্জে ২৫০ পিচ ইয়বাসহ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ২জনকে আটক করেছে র‌্যাব। সোমবার বিকালে মোরেলগঞ্জ সদর বাজারের রহিমা মোমোরিয়াল হাসপাতালে র‌্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন, মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পৌরসদরের আব্দুল কাদের ফরাজীর ছেলে ইব্রাহিম ফরাজী(২৯) ও গোয়াল বাড়িয়া গ্রামের লাভলু শেখের ছেলে নাইম শেখ(১৮)।
অভিযানে নেতৃত্বদানকারি র‌্যাব-৬ এর কম্পানী(সিপিএসসি) কমান্ডার মেজর শামীম সরকার বলেন, ক্রেতা সেজে র‌্যাবের বিশেষ টিমের সদস্যরা ইব্রাহিম ফরাজী ও নাইমকে আটক করে। তাদের নিকট থেকে র‌্যাব সদস্যরা ৩শ’ পিচ ইয়বা কেনার জন্য আজ সকাল থেকেই মোরেলগঞ্জে অবস্থান করছিলেন। বিভিন্ন জায়গা ঘুরিয়ে রহিমা মেমোরিয়াল হাসপাতালের ভিতরে নিয়ে ২৫০পিচ দিতে রাজি হলে হাতেনাতে তাদেরকে আটক করা হয়।
র‌্যাব সদস্যরা পরে ওই হাসপাতালে বিভিন্ন কক্ষ তল্লাসী করে কিছু ফেন্সিডিলের খালি বোতল পান। হাসপাতলটিতে দির্ঘদিন ধরে চিকিৎসা সেবার নামে মাদক ব্যবসা চলছে বলেও র‌্যাব কর্মকর্তারা জানান। আটক ছাত্রলীগ নেতা ইব্রাহিম ফরাজী এই হাসপাতালের একজন শেয়ার মালিক ও পরিচালক।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765