শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




মোরেলগঞ্জে বেওয়ারিশ লাশের দায়িত্ব নিলেন চেয়ারম্যান

মোরেলগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০

বাগেরহাটের মোরেলগঞ্জ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া এক রোগীর মরদেহ টানা ১৮ ঘন্টা পরে বুছে নিয়েছেন ইউনিয়ন চেয়ারম্যান। আব্দুর রাজ্জাক(৭০) নামের ওই রোগী রবিবার রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অজ্ঞাত ব্যাক্তিরা এদিন বেলা ৩টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করিয়ে পালিয়ে যায়। হাসপাতালে থাকা তথ্যমতে আব্দুর রাজ্জাক ভাষান্দল গ্রামের জয়নাল শেখের ছেলে। কিন্তু তার মৃত্যুর পরে ওই ঠিকানায় রাজ্জাক নামে কোন ব্যাক্তির সন্ধ্যাান পাওয়া যায়নি।

এ জটিলতার কারনে রবিবার রাত ৯টা থেকে বৃদ্ধ রাজ্জাকের মরদেহ হাসপাতালের বারান্দায়ই পড়ে ছিল। আজ সোমবার বেলা ৩ টায় নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বেওয়ারিশ লাশ হিসেবে রাজ্জাকের মরদেহ হাসপাতাল থেকে বুঝে নিয়েছেন।

এ সম্পর্কে চেয়ারম্যান বাচ্চু বলেন, মানবিক করানে ও হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে বৃদ্ধ লোকটির মরদেহ বুঝে নিয়েছি। তাকে ইউনিয়ন পরিষদের গণকবরস্থানে দাফন করা হবে। তবে সে প্রকৃতপক্ষে কোন এলাকার বাসিন্দা তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হেসেন মুফতি বলেন, বৃদ্ধ রাজ্জাকের কোন ঠিকানা ও স্বজনকে পাওয়া যায়নি। গণকবরে দাফনের জন্য চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765