বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




মোরেলগঞ্জে বিজয় ফুল উৎসবে যোগ দিল ৪৩৬ বিদ্যালয়

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯

বাগেরহাটের মোরেলগঞ্জে চলছে বিজয় ফুল উৎসব। উপজেলার ৪৩৬ শিক্ষা প্রতিষ্ঠান এ উৎসবে যোগ দিয়েছে। বুধবার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকারি বালিকা বিদ্যালয়ে মাধ্যমিক স্তর ও সেরেস্তাদারবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক স্তরের এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, সহকারি শিক্ষা কর্মকর্তা অসীম কুমার সরকার, প্রধান শিক্ষক কামরুল ইসলাম বাবলু, মো. এনছান উদ্দিন, তানজিমা খানম, হারুন অর রশিদ, ওমর ফারুক, রেহেনা রিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন এ সময় উপস্থিত ছিলেন।

নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনা উপলব্ধি ও সংগ্রামী ইতিহাস জানানোর উদ্দেশে উপজেলা পর্যায়ে মাধ্যমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের উদ্দেশে এ উৎসবের আয়োজন করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765