শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




মোরেলগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম আটক

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯

বাগেরহাটের মোরেলগঞ্জে এমদাদুল মৃধা (৪৫) নামে এক ইমামকে আটক করেছে পুলিশ। তিনি জিউধরা গ্রামের নূরনগর জামে মসজিদের ঈমাম ও মসজিদ ভিত্তিক পাঠাগারের খন্ডকালিন শিক্ষক। ওই পাঠাগারের এক ছাত্রীর (৭) ধর্ষণ চেষ্টার অভিযোগে মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে আটক করেছে।

এ বিষয়ে ছাত্রীর দাদা ও স্থানীয় অভিভাবক আব্দুর রশিদ হাওলাদার বলেন, তার নাতনীকে গত দু’মাস ধরে মসজিদে পাঠদান শেষে যৌন নির্যাতন করেছেন ঈমাম এমদাদুল হক। তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনা জানার পরে মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রশিদ মৃধা।

এ বিষয়ে থানার ওসি(তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঈমাম এমদাদুল মৃধাকে আটক করা হয়েছে। নির্যাতিতা মেয়েটিও ঘটনার বর্ণনা দিয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এমদাদুল মৃধার ইতোপূর্বে একাধীক বিয়ে করেছেন এবং এলাকায় তার সুনাম নেই বলেও পুলিশ জানায়।

এ সম্পর্কে ইমাম এমদাদুল মৃধা বলেন, মসজিদ নিয়ে বিরোধের কারনে তার বিরুদ্ধে এ অভিযোগ সাজানো হয়েছে।

 

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765