বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




মোরেলগঞ্জে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে বৃদ্ধা নিহত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ১ জুলাই, ২০১৯

বাগেরহাটের মোরেলগঞ্জে সিমেন্টবাহী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মনোয়ারা বেগম(৭২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল ৪টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের সিআরসি নামক স্থানে। নিহত মনোয়ারা বেগম পশ্চিম বিশারীঘাটা গ্রামের মৃত আব্দুল মজিদ খানের স্ত্রী।
ঘটনার পরপরই শাহ সিমেন্ট কোম্পনীর ওই ট্রাকটির চালক ও হেলপার ট্রাক ফেলে রেখে পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, বেলা ৪টার দিকে বৃদ্ধা মনোয়ারা বেগম, ছেলে ও নাতি সহ ভ্যান যোগে মোরেলগঞ্জ শহর থেকে বাড়ি ফিরছিলেন এমন সময় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ঢাকা মেট্রা-উ-১২-১৬৯৮নং ট্রাকটি তাকে চাপা দেয়। ছেলে ইউনুছ খান ও লিটন খান গুরুত্বর জখমী মা মনোয়ারা বেগমকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. কামাল হোসেন মুফতি তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, রাস্তা পারাপারের সময় শাহ সিমেন্টর ট্রাক চাপায় মনোয়ারা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765