শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




মোরেলগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ:
  • প্রকাশ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯

বাগেরহাটের মোরেলগঞ্জে কাদের হাওলাদার (৩৫) নামে এক যুবককে ১১৫ পিচ ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার বিকেল ৩টার দিকে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে।
পুটিখালী গ্রামের আক্কেল আলী হাওলাদারের ছেলে কাদের হাওলাদার পুটিখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পরিচয় দিয়ে চলতো।

এ বিষয়ে বাগেরহাট জেলা ডিবি পুলিশের ওসি শেখ মাইনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওসি সুরেশ চন্দ্র হালদারের নেতৃত্বে একটি দল ছদ্দবেশে কাদের হাওলাদারের কাছে পৌছায়। ওই সময় সে টাকা বুঝে নিয়ে ইয়াবা বের করে দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ সম্পর্কে পুটিখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি জিএম শহিদুল ইসলাম খোকন বলেন, কাদের হাওলাদার একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং বখাটে। সে দীর্ঘদিন ধরেই ইয়াবা ব্যবসার সাথে জড়িত। সে দলীয় পরিচয়ে চলতো। তার বিরুদ্ধে শীঘ্রই সাংগঠনিকভাবে ব্যাবস্থা নেওয়া হবে।

পুটিখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজান খান দ্বিতীয় দফায় ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক হয়ে বর্তমানে জেল হাজতে আছেন। কাদের হাওলাদার মিজান খানের সেকেন্ড ইন কমান্ড এবং ইয়াবা ব্যবসার পার্টনার বলে জানা গেছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765