বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ
নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক মৌলভীবাজারে অবরুদ্ধ থাকায় মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি জামায়াত প্রার্থী




মোরেলগঞ্জে ইয়াবাসহ আটক ছাত্রলীগ নেতাকে বহিস্কার

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০১৯
বাগেরহাট জেলা ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তি

বাগেরহাটের মোরেলগঞ্জে ২৫০ পিচ ইয়বাসহ র‌্যাবের হাতে আটক পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজীকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বুধবার রাতে বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মো: মনির হোসেন ও সাধারন সম্পাদক নাহিয়ান আল-সুলতান ওশান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজীকে দলীয় শৃক্সখলা ভঙ্গের দায়ে দল থেকে বহিস্কার করা হলো। একই সাথে মোস্তাক বিল্লাহ রুপমকে মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হলো।’
এবিষয়ে বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মো: মনির হোসেন বুধবার রাত সাড়ে ১১টায় এই প্রতিবেদককে জানান, ইয়াবাসহ আটকের পর গঠনতান্ত্রির প্রক্রিয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। ওই নোটিশের জবাব না পেয়ে বুধবার রাতে তাকে বহিস্কার করা হয়।
তিনি আরো বলেন, বাগেরহাট জেলা ছাত্রলীগ সব সময় মাদকের বিরুদ্ধে সোচ্ছার। কারো ব্যক্তিগত অনৈতিক কার্যকলাপের দায় কখনও বাগেরহাট জেলা ছাত্রলীল নেবে না।
প্রসংগত, সোমবার (৮ জুলাই) বিকালে মোরেলগঞ্জ সদর বাজারের রহিমা মোমোরিয়াল হাসপাতালে র‌্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে ২৫০ পিচ ইয়াবাসহ মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পৌর সদরের আব্দুল কাদের ফরাজীর ছেলে ইব্রাহিম ফরাজী(২৯) ও গোয়াল বাড়িয়া গ্রামের লাভলু শেখের ছেলে নাইম শেখকে(১৮) আটক করে। দীর্ঘদিন থেকে ওই হাসপাতলটিতে চিকিৎসা সেবার নামে মাদক ব্যবসা চলচিল বলেও অভিযানে অংশ নেয়া র‌্যাব কর্মকর্তারা দাবী করেন। আটক ছাত্রলীগ নেতা ইব্রাহিম ফরাজী এই হাসপাতালের একজন শেয়ার মালিক ও পরিচালক।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765