শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




মোরেলগঞ্জে ইউপি সদস্যের চোখ উৎপাটন : আসামিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ:
  • প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০

বাগেরহাটের মোরেলগঞ্জে ইউপি সদস্য ও যুবলীগ নেতা নাজমুল হাসান রানাকে মারপিট করে হাত-পা ভেঙ্গে চোখ উপড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসি। শুক্রবার বেলা ১১টায় ঘটনাস্থল শেখপাড়া বাজার এলকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে গুরুতর জখমী রানার দুই শিশু কন্যা শাহারা আক্তার(৮) ও তামান্না আক্তার(৬) অংশ গ্রহন করেন।

রানার পরিবার ও এলাকাবাসির ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহনকারি এলাকাবাসি রানার ওপর বর্বর হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। মিছিল ও প্রতিবাদ সভায় নেতৃত্ব দেন রানার বড়ভাই মো. ফারুক হাওলাদার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, আওয়ামী লীগ নেতা মোশারেফ হোসেন, মোস্তফা হাওলাদার, খোকন হাওলাদার, মনিরুজ্জামান বিজয়, বাহাদুর খান, খায়রুল ইসলাম বাবু, শাহিদা বেগম, রোকেয়া বেগম, ফরিদা বেগম প্রমুখ। বক্তারা এ হামলার জন্য বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন ও তার স্বজনদেরকে দায়ী করেছেন।

প্রসংগত, গত (২৪ ফেব্রুয়ারি) সোমবার দিবাগত রাত ১ টার দিকে মোটর সাইকেল থেকে ফেলে দিয়ে ইউপি সদস্য রানাকে মারপিট করে দুর্বৃত্তরা। তারা রানার হাত-পা ভেঙ্গে ধারালো অস্ত্র দিয়ে একটি চাখ উপড়ে ফেলে অপরটি খুচিয়ে ক্ষতবিক্ষত করে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। রানা এখন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় ১৫ জনের নামে মামলা দায়ের করেছেন রানার বড় ভাই ফারুক হাওলাদার। পুলিশ এ পর্যন্ত এজাহার নামীয় ৩ আসামিকে গ্রেফতার করেছে। এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765