বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




মোটরসাইকেল থামিয়ে পুলিশ কর্মকর্তাকে পেটাল ছাত্রলীগকর্মী

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায় এক ছাত্রলীগকর্মীর হামলায় আহত হয়েছেন পুলিশের এএসআই মো. আব্বাস হোসেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছেন। শনিবার বিকালে ইন্দুরকানী উপজেলার কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের ওপর হামলাকারী মো. তৌকির ছাত্রলীগকর্মী বলে নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান। পুলিশ তৌকিরকে গ্রেফতার করেছে।

তৌকির বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালী এলাকার মো. আলাউদ্দিনের পুত্র।

থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, ইন্দুরকানীর কলেজ মোড় এলাকায় পুলিশের চেকপোস্ট চলাকালীন বালিপাড়া এলাকা থেকে ইন্দুরকানীর দিকে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের আরোহীকে থামতে পুলিশ সংকেত দিলে সে প্রথমে থামাতে চায়নি।

পরে পুলিশের ওই এএসআই মো. আব্বাস হোসেন দ্বিতীয়বার সংকেত দিলে চেকপোস্টের অদূরে গিয়ে মোটরসাইকেলটি থামায়। এ সময় পুলিশের সঙ্গে মোটরসাইকেল আরোহী তৌকিরের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশের ওই কর্মকর্তার ওপর তৌকির হামলা চালিয়ে তাকে আহত করে।

এ সময় চেকপোস্টে উপস্থিত অন্য পুলিশ সদস্যরা আব্বাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং হামলাকারী তৌকিরকে আটক করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765