শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




মোংলা সাহিত্য পরিষদের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী

মোংলা প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০১৯

“জীবনের জন্য বৃক্ষ” শ্লোগান ধারন করে সামাজিক সংগঠন মোংলা সাহিত্য পরিষদের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

মোংলা সাহিত্য পরিষদের আহবায়ক মনির হোসেনের সভাপতিত্বে শনিবার সকাল ১১ টায় মোংলা হোমিও প্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন মোংলা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, সময় টেলিভিশন ও দৈনিক সময়ের খবর প্রতিনিধি মাহমুদ হাসান, কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ডাঃ এসএম কামাল হোসেন, ডাঃ এসএম সাইফুল ইসলাম, ডাঃ নিরঞ্জন অধিকারী, ডাঃ ইফতেখার উদ্দিন, ডাঃ মাসুম আহমেদ, ডাঃ কামাল উদ্দিন,কবি ও উপন্যাসিক আসমা আক্তার কাজল, কবি জাহির কামাল, তরুন কবি যোষেফ হাজরা, মোংলা যুব ফোরাম সভাপতি পারভেজ খান, মোংলা স্টুডেন্টস ক্যাটারসের সভাপতি আজিজ মোড়ল, দৈনিক বাংলার নবকন্ঠ ও বাগেরহাট টুয়েন্টিফোর ডটকমের মাসুদ রানা রেজা, মোংলা নিউজ ডটকমের সম্পাদক ও প্রকাশক সোহেল হাওলাদার, দৈনিক সকালের সময় প্রতিনিধি হাফিজুর রহমান, মোঃ আজিম প্রমূখ।

মোংলা সাহিত্য পরিষদের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,  মসজিদ ও মন্দির প্রাঙ্গনে ৫ শতাধিক ফলজ ও ঔষুধী বৃক্ষরোপন করা হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765