শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোজাম্মেল হকের দায়িত্ব গ্রহন

মোংলা প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম. মোজাম্মেল হক আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেছেন।

সোমবার দুপুর ১২ টায় মোংলা বন্দরের বিদায়ি চেয়ারম্যান কমোডর একেএম ফারুক হাসানের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহন করেন। এ সময় বন্দরের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, উপ বিভাগীয় প্রধান ও সিবিএ’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিয়ার এডমিরাল মোজাম্মেল হক ১৯৮২ সালের ১৫ এপ্রিল ক্যাডেট অফিসার হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। তিনি দীর্ঘদিন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। মোংলা বন্দরে যোগদানের আগে তিনি কমডোর কমান্ডিং খুলনা দায়িত্বে ছিলেন। এছাড়াও কর্মজীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, ২০ আগস্ট সামরিক আমলে করা অর্ডিনেন্স পরিবর্তন ও হালনাগাদ করে মোংলা বন্দর কর্তৃপক্ষ খসড়া আইন অনুমোদন দেয় মন্ত্রিসভা। ২১ আগস্ট রিয়ার এডমিরাল মোজাম্মেল হককে মংলা বন্দরের চেয়ারম্যান নিয়োগ দিয়ে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একই আদেশে মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা কমডোর এ কে এম ফারুক হাসানকে নৌবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765