শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




মোংলার সাংবাদিক মনিরুল ইসলাম আর নেই

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯

মোংলা প্রেস ক্লাবের বার বার নির্বাচিত সাবেক সহ-সভাপতি, জাতীয় দৈনিক সংবাদ পত্রিকার স্থানীয় প্রতিনিধি ও শেলাবুনিয়া বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম (৫০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না এলাহী রাজেউন)।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে তিনি অসুস্থতাবোধ করলে চিকিৎসার জন্য গাড়ি যোগে খুলনা যাওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যু বরন করেন।
সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলামের মৃত্যুতে মোংলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। মুত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, ভাইবোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক ও শিক্ষক মনিরুল ইসলামের মরদেহ  সোমবার বিকেলে মোংলা প্রেস ক্লাবে সর্বসাধারনের শ্রদ্ধা নিবেদন শেষে  মাগরিব বাদ বিএলএস জামে মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার পর মোংলার কেন্দ্রীয় করবস্থানে  দাফন করা হয়েছে।

মনিরুল ইসলাম নব্বই দশকের শুরুতে স্থানীয় দৈনিক “সুন্দরবন” পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। ওই পত্রিকায় দীর্ঘদিন কাজ করার তিনি বার্তা সম্পাদক হিসেবে পদোন্নতি পেয়েছিলেন। পরবর্তীতে বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় তিনি সাংবাদিকতা করেন। মোংলার শেলাবুনিয়া বটতলা প্রাইমারী স্কুলটি সরকারি করণের জন্য তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং তার প্রচেষ্টায় স্কুলটি সরকারি করণ হয়। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

সাংবাদিক মনিরুল ইসলামের মৃত্যুতে গভির শোক ও তার আত্মার শান্তি কামনা করেছে নতুনবার্তা২৪ডটকম পরিবার।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765