শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




মেয়ের ধর্ষণকারীর শাস্তি চেয়ে রাস্তায় বাবা-মা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

মেয়ের ধর্ষণকারীর শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে এক দম্পতি। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে তারা এ কর্মসূচি পালন করেন।

এর আগে, গত ৫ জুলাই সন্ধ্যার পরে রামপুরা মেরাদিয়া হাটের পাশে বাস কাউন্টারের পিছনে ওই মেয়েকে ধর্ষণ করা হয়।
মানববন্ধনে ধর্ষণের শিকার মেয়েটির বাবা বলেন, আমার মেয়ে নবম শ্রেণির ছাত্রী। আমি অনেক গরিব মানুষ। সিএনজি চালিয়ে মেয়েকে পড়াশোনার খরচ চালাই। কিন্তু আমার সব আশা ভেঙে দিয়েছে আমার মেয়ের কোচিং শিক্ষক মাহবুবুর রহমান মিন্টু (৩০)।

তিনি আরও বলেন, কোচিং শিক্ষক মিন্টু আমার মেয়েকে টেস্ট পেপার দেওয়ার কথা বলে গত ৫ জুলাই সন্ধ্যার পরে ডেকে নিয়ে যায়। রামপুরা মেরাদিয়া হাটের পাশে বাস কাউন্টারের পিছনে নিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় খিলগাঁও থানায় ধর্ষণের মামলা করেছেন। কিন্তু ধর্ষক মাহবুবুর রহমান মিন্টু প্রভাবশালী হাওয়ায় তিনি সঠিক বিচার পাচ্ছেন না বলে জানান মেয়ের বাবা।

তিনি বলেন, আমার মেয়ে ধর্ষণ হওয়ার সঠিক বিচারের আশায় তিন মাস ধরে অনেকে কাছে গিয়েছি। কিন্তু কারও কাছে সঠিক বিচারের আশ্বাস পায়নি।

মানববন্ধনে ভুক্তভোগী ওই দম্পতির এক ছেলে ও একজন প্রতিবেশী উপস্থিত ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765