বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




মৌলভীবারে ট্রেন খালে পড়ে নিহত ৬, উদ্ধার কাজে বিজিবি

মৌলভীবাজার প্রতিনিধি :
  • প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০১৯

মৌলভীবাজারের কুলাউড়ায় সেতু ভেঙে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার কাজে দমকল বাহিনী ও পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও যোগ দিয়েছে। রোববার রাত ৩টার দিকে ৪৬-বিজিবি শ্রীমঙ্গলের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ জাহান আলীর নেতৃত্বে ৩০ জনের বিজিবি টিম উদ্ধার অভিযানে অংশ নেয়।

রোববার রাত ১২টার দিকে কুলাউড়ার বরমচাল স্টেশনের পাশে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের বগি ছিটকে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে বিজিবি সদস্যরা।

অভিযানে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করে ৪৬-বিজিবি শ্রীমঙ্গলের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ জাহান আলী বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যদের সহযোগিতার জন্য ৩০-৪০ জনের একটি টিম উদ্ধার অভিযানে অংশ নিয়েছি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।

এর আগে সিলেট ও মৌলভীবাজার দমকল বাহিনীর ১২টি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়। তাদের সহযোগিতায় কাজ করছে রেলওয়ে পুলিশ এবং বিজিবির একাধিক দল।

ট্রেনের ৬টি বগি নদীতে ছিটকে পড়ার ঘটনায় এ পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। আহত হয়েছে শতাধিক। রোববার রাত দুইটায় মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. শাহজালাল ঘটনাস্থল থেকে ৬ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উয়ারদৌস হাসান জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধারে কাজ করছে। ট্রেনের অন্য যাত্রীদেরও নিরাপদ স্থানে পৌঁছে দেয়ার কাজ করা হচ্ছে। ইতোমধ্যে উদ্ধারকাজে বিজিবি অংশ নিয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের সহকারী পরিচালক মুজিবুর রহমান বলেন, হতাহতদের উদ্ধার সিলেটের ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা ও সিলেট সদর দফতর থেকে দমকল বাহিনীর একাধিক ইউনিট উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে। উদ্ধার অভিযান চলছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765