শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




মেরুদণ্ডের ক্ষতি হয় যেসব কারণে

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০১৯

শিরদাঁড়া বা মেরুদণ্ড শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। মেরুদণ্ডে কোনও রকম সমস্যা থাকলে ওঠা, বসা, দাঁড়ানো— সব কিছুতেই সমস্যা হতে পারে। কখনও কখনও এই সমস্যার কারণে অনেকে পঙ্গুও হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন জীবনের কিছু ভুল এবং খারাপ অভ্যাসের কারণে শিরদাঁড়া বা মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়। যেমন-

১. দীর্ঘদিন ধরে ঘণ্টার পর ঘণ্টা যারা বসে কাজ করেন তাদের শিরদাঁড়া বা মেরুদণ্ডের সমস্যা তৈরি হয়।

২. যদি দীর্ঘদিন ধরে মাত্রাতিরিক্ত কাজের চাপে পর্যাপ্ত বিশ্রাম না হয়, সে ক্ষেত্রে মেরুদণ্ডের সমস্যা হতে পারে।

৩. খুব ভারী ব্যাগ (যেমন- ল্যাপটপ ব্যাগ, বইয়ের ব্যাগ বা অন্যান্য ভারী জিনিসপত্র) নিয়মিত পিঠে নিলে কাঁধে আর পিঠে অতিরিক্ত চাপ পড়ে মেরুদণ্ডে সমস্যা দেখা দিতে পারে।

৪. অতিরিক্ত বিশ্রাম, আলস্যের ফলেও মেরুদণ্ডের সমস্যা দেখা দেয়।

৫. ঘুমানোর অস্বাভাবিক ভঙ্গীতে পিঠ, কোমর বেঁকিয়ে শোওয়ার অভ্যাসের কারণে মেরুদণ্ডের সমস্যা হতে পারে।।

৬. নিয়মিত হাই হিল পরার অভ্যাস বা শক্ত জুতা পরার অভ্যাসে মেরুদণ্ডে অস্বাভাবিক চাপ সৃষ্টি হয়। এই অভ্যাসের কারণে পরবর্তী সময় মেরুদণ্ডে মারাত্মক সমস্যা হতে পারে।

৭. দীর্ঘক্ষণ ঝুঁকে বসে মোবাইলে চ্যাট বা ল্যাপটপে ব্যস্ত থাকলে মেরুদণ্ডে অতিরিক্ত চাপ পড়ে। এটাও পরবর্তীতে সমস্যা তৈরি করে।

৮. দীর্ঘ সময় ধরে গাড়ি বা বাইক চালালে মেরুদণ্ডের সমস্যা হতে পারে।

৯. হঠাৎ করে কোনও ভারী জিনিস তোলার চেষ্টা করলে মেরুদণ্ডে টান লাগতে পারে।

১০. খুব শক্ত কিংবা সমান নয় এমন বিছানায় দীর্ঘদিন ধরে শুলে মেরুদণ্ডের সমস্যা হতে পারে। সূত্র : জি নিউজ

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765