শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




মেননের ব্যাখ্যায় ১৪ দল সন্তুষ্ট: নাসিম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম জানিয়েছেন, নির্বাচনকেন্দ্রীক বক্তব্যের ব্যাখা দিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের দেওয়া চিঠিতে সন্তুষ্ট ১৪ দল।

আজ সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

নাসিম বলেন, ‘মেননের বক্তব্যে জনমনে বিভ্রান্ত সৃষ্টি হয়েছিল। এই বিষয়টি নিয়ে আমরা তার কাছ থেকে ব্যাখ্যা চেয়েছিলাম। তিনি তার ব্যাখ্যা দিয়েছেন। মেনন তার দুঃখ প্রকাশের মাধ্যমে ভ্রান্তি দূর করেছেন।’

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন ও ১৪ দলের নির্বাচনী বিশ্লেষণে একমত পোষণ করেছেন রাশেদ খান মেনন। এছাড়াও তিনি তার দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি ১৪ দলের ঐক্য অটুট রাখতে চান। আমরা তার বক্তব্যে সন্তুষ্ট।’

প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর বরিশালে ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মেনন বলেন, ‘আমি সাক্ষী দিয়ে বলছি,এই নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি, কিন্তু জনগণ ভোট দিতে পারেনি।’

মেননের এই বক্তব্যের পরপরই তীব্র প্রতিক্রিয়া শুরু হয় ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765