শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




মেদ ঝরাতে যে সবজিগুলো খাবেন

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০১৯

শরীরের মেদ ঝরাতে চান? হাতের নাগালেই এমন শাকসবজির আছে, যা আপনার মেদ ঝরিয়ে ঝরঝরে হতে সাহায্য করতে পারে। আসুন জেনে নেই কী কী সবজি খেলে কমবে মেদ।

মাশরুম: আমিষ হন বা নিরামিশাষী, মাশরুম সকলেরই পছন্দ। মাশরুম রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে রেখে চর্বি কমাতে সাহায্য করে। এছাড়াও মাশরুম প্রোটিনে ঠাসা, যা শরীরের মেটাবলিজম বাড়িয়ে চর্বি জমা আটকায়।
ফুলকপি আর ব্রকোলি: প্রচুর পরিমাণে ফাইবার আর বিভিন্ন মিনারেল ও ভিটামিনের পাশাপাশি ব্রকোলিতে রয়েছে ফটোকেমিক্যাল যা চর্বি জমতে দেয় না শরীরে। একই উপকার রয়েছে ফুলকপিতেও।

কুমড়া: বেশি পরিমাণ ফাইবার আর কম ক্যালোরিযুক্ত খাবার হল কুমড়া। ভুঁড়ি কমাতে রোজের খাবারের লিস্টে কুমড়া রাখলে উপকারই পাবেন।

গাজর: কুমড়ার মতোই গাজরও লো ক্যালোরি খাবার। গাজরের জুস খেতে পারেন রোজই।

শশা: ডিটক্সিফিকেশনের গুণ রয়েছে শশায়। শশায় ফাইবার আর জলের আধিক্য থাকায় বারে বারে খিদে পাওার প্রবণতা কমায় এই ফলটি। দুপুরে খাবারে রোজ শশা রেখে দেখতেই পারেন।

ভালো স্বাস্থ্য আর ভুঁড়ি কমাতে চাইলে অবশ্যই ব্যায়াম করতে হবে। শুধুই ব্যায়াম করে গেলেন অথচ খাবারের তালিকা রইল একই তাতে কিন্তু ফল মিলবে না। পর্যাপ্ত ঘুম, আর প্রচুর জল খান। স্ট্রেস কমানোর চেষ্টা করুন একই সাথে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765