শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




মুক্তি পেতে খালেদা জিয়া মাথানত করবেন না: মওদুদ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তির জন্য কারও কাছে মাথানত করবেন না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

‘প্রতিহিংসার শিকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, অসহায় বিচার ব্যবস্থা, গণতন্ত্রের মুক্তি আর কতদূর’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মওদুদ বলেন, বেগম জিয়া মুক্তির জন্য কারো কাছে মাথানত করবেন না। দেশের ১৬-১৭ কোটি মানুষের নেতা তিনি। সুতরাং হয় তার মুক্তি আইনি প্রক্রিয়ায় হবে, না হলে জনতার আন্দোলনের মাধ্যমে মুক্তি হবে। অন্য কোনো পথে তার মুক্তি হবে না। তবে বেগম জিয়া অবশ্যই জেল থেকে বের হবেন। আর তিনি যেদিন বের হবেন, সেদিন দেশে গণতন্ত্র, বিচার বিভাগ, আইনের শাসন ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা ফিরে আসবে।

ক্যাসিনো অভিযান একটা আইওয়াশ মন্তব্য করে মওদুদ বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- অভিযান চালিয়ে যাবেন, স্বাগত জানাই। কিন্তু আপনার সরকারের সাবেক বর্তমান মন্ত্রী ও এমপিদের সম্পদের হিসাব জনগণের কাছে উপস্থাপন করুন। তাহলে বুঝব, আপনি সত্যিকার অর্থেই অভিযান চালাতে চান।

তিনি বলেন, ক্যাসিনোর সঙ্গে প্রশাসন, রাজনীতিবিদ, আওয়ামী লীগের নেতা ও মন্ত্রী-এমপি আর পুলিশের কর্মকর্তারা জড়িত। না হলে কী করে এ প্রতিষ্ঠাগুলো প্রসার লাভ করেছে? সবাই এগুলো থেকে শেয়ার পেত। এখন কোনো একটা অন্তঃদ্বন্দ্বের কারণে বিষয়টা ফুটে উঠেছে।

আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765